
হেরোইন-ফেনসিডিল এবং অন্যান্য
মাদকদ্রব্যসহ ৭৪ জনকে গ্রেফতার করা হয়েছে। মাদক সেবন ও বেচাকেনায় জড়িত থাকার অভিযোগে
তাদেরকে রাজধানীর বিভিন্ন স্থান থেকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি)
অপরাধ ও গোয়েন্দা বিভাগ।
বুধবার ভোর ৬ টা থেকে বৃহস্পতিবার
ভোর ৬ টা পর্যন্ত অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়।
এ সময় তাদের কাছ থেকে যেসব
মাদকদ্রব্য জব্দ করা হয়েছে তার মধ্যে রয়েছে ৪২৩ গ্রাম ১২০ পুরিয়া হেরোইন, ৬৬০৫ পিস
ইয়াবা বড়ি, ৭০ কেজি ৭১০ গ্রাম গাঁজা ও ১০ বোতল ফেনসিডিল। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য
নিয়ন্ত্রণ আইনে ৫৫টি মামলা দায়ের হয়েছে।

