Logo
শিরোনাম

রাজধানীতে মাদক বিরোধী অভিযানে গ্রেফতার ৪৬

প্রকাশিত:বুধবার ৩০ মার্চ ২০২২ | হালনাগাদ:রবিবার ১৯ নভেম্বর ২০২৩ | ১৮০৫জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

রাজধানীতে মাদক বিরোধী অভিযানে বিক্রি ও সেবনের অপরাধে ৪৬ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। মঙ্গলবার (২৯ মার্চ) সকাল ছয়টা থেকে বুধবার (৩০ মার্চ) সকাল ছয়টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) হাফিজ আল আসাদ বলেন, গ্রেফতারের সময় তাদের কাছ থেকে ২০১ পিস ইয়াবা, ২১ গ্রাম ৪৮ পুরিয়া হেরোইন, ৬৩ কেজি ৬৬৪ গ্রাম গাঁজা ও ১০ বোতল ফেনসিডিল জব্দ করা হয়। তিনি আরও বলেন, আসামিদের বিরুদ্ধে ডিএমপির থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৩২ টি মামলা দায়ের করা হয়েছে।


আরও খবর