Logo
শিরোনাম

রাজধানীতে মাদক বিরোধী অভিযানে গ্রেফতার ৬১

প্রকাশিত:শুক্রবার ০১ এপ্রিল ২০২২ | হালনাগাদ:শুক্রবার ২৪ নভেম্বর ২০২৩ | ১৬৯০জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

রাজধানীর বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে ৬১ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এর বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ। বৃহস্পতিবার (৩১ মার্চ ২০২২) সকাল ছয়টা থেকে শুক্রবার (০১ এপ্রিল) সকাল ছয়টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় এই অভিযান চালানো হয়।

গ্রেফতারের সময় তাদের কাছে থেকে ১২ হাজার ৫৮৯ পিস ইয়াবা, ১৯৭ গ্রাম ২২ পুরিয়া হেরোইন, ৪৬ কেজি ১০০ গ্রাম গাঁজা, ৪৪২ বোতল ফেন্সিডিল ও ৮ লিটার দেশিয় মদ জব্দ করা হয়।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৩৩টি মামলা হয়েছে।


আরও খবর