Logo
শিরোনাম

রাজধানীতে মাদকবিরোধী অভিযানে ৫৩ জন গ্রেফতার

প্রকাশিত:মঙ্গলবার ০৭ জুন ২০২২ | হালনাগাদ:বুধবার ২২ নভেম্বর ২০২৩ | ১৩২৫জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

রাজধানীতে মাদকবিরোধী অভিযানে বিক্রি ও সেবনের অপরাধে ৫৩ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। সোমবার (৬ জুন) সকাল ছয়টা থেকে মঙ্গলবার (৭ জুন) সকাল ছয়টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

ডিএমপির গণমাধ্যম শাখা থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

ডিএমপি জানিয়েছে, গ্রেফতারের সময় তাদের হেফাজত থেকে ১৭৯৮ পিস ইয়াবা ট্যাবলেট, ২১৮ গ্রাম ১০০পুরিয়া হেরোইন, ২০ কেজি ৭৬৫ গ্রাম গাঁজা, ১৪০ বোতল ফেন্সিডিল ও ১০ লিটার দেশি মদ উদ্ধার করা হয়।

আসামিদের বিরুদ্ধে ডিএমপির থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৪২ টি মামলা দায়ের করা হয়েছে।


আরও খবর