Logo
শিরোনাম

রাজধানীতে মাদকবিরোধী অভিযানে আটক ১১৮

প্রকাশিত:মঙ্গলবার ০২ নভেম্বর ২০২১ | হালনাগাদ:বৃহস্পতিবার ২৩ নভেম্বর ২০২৩ | ১৫১৫জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

রাজধানীতে মাদকবিরোধী অভিযানে বিক্রি ও সেবনের অপরাধে ১১৮ জনকে আটক করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। সোমবার (১ নভেম্বর) সকাল ছয়টা থেকে মঙ্গলবার (২ নভেম্বর) সকাল ছয়টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) হাফিজ আল আসাদ জানান, আটকের সময় তাদের কাছ থেকে ৮৮৪ গ্রাম ৪৩৩ পুরিয়া হেরোইন, ১ ক্যান বিয়ার, ১ বোতল বিদেশি মদ, ২৩ হাজার ২০০ পিস ইয়াবা, ৬২ বোতল ফেনসিডিল ও ২১ কেজি ৫৫৫ গ্রাম ৪৬৫ পুরিয়া গাঁজা জব্দ করা হয়।

তিনি জানান, আসামিদের বিরুদ্ধে ডিএমপির থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৯৭টি মামলা দায়ের করা হয়েছে।


আরও খবর