
রাজধানীর বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযানে ৪২ জনকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার সকাল ৬টা থেকে রোববার সকাল ৬টা পর্যন্ত সময়ে তাদের গ্রেফতার করা হয়।
এ সময় তাদের কাছ
থেকে ১ হাজার ২৫৩ পিস ইয়াবা, ২০৫ গ্রাম ৭০০ পুরিয়া হেরোইন, ৩ কেজি ৬৫৫ গ্রাম গাঁজা,
১৫টি নেশা জাতীয় ইনজেকশন ও ২০টি টাপেনডাডেল জব্দ করা হয়।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৩৭টি মামলা করা হয়েছে।

