
রাজধানীতে মাদকবিরোধী
অভিযান চালিয়ে ৫১ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
বৃহস্পতিবার
(৪ আগস্ট) সকাল ৬টা থেকে শুক্রবার (৫ আগস্ট) সকাল ৬টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা
এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
ডিএমপির মিডিয়া
অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-কমিশনার মো. ফারুক হোসেন জানান, এ সময় আটকদের কাছ
থেকে ৪ হাজার ৬৩৯ ইয়াবা, ৫৩ গ্রাম ১০ পুরিয়া হেরোইন, ৪ বোতল ফেনসিডিল ও ৪৭ কেজি ১২৫
গ্রাম গাঁজা জব্দ করা হয়।
আটকদের নামে ডিএমপির
বিভিন্ন থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৩৬টি মামলা দায়ের করা হয়েছে বলেও জানান তিনি।

