
রাজধানীর বিভিন্ন
এলাকায় মাদকবিরোধী অভিযানে ৩৮ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
বুধবার (৩০ নভেম্বর) সকালে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগ থেকে এ তথ্য
নিশ্চিত করা হয়েছে।
ডিএমপি জানায়,
নিয়মিত মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে মঙ্গলবার ভোর ৬টা থেকে বুধবার ভোর ৬টা পর্যন্ত
রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
এ সময় গ্রেপ্তারকৃতদের কাছ থেকে ১ হাজার ৯৩০ পিস ইয়াবা, ১০৮ গ্রাম ৬৫ পুরিয়া হেরোইন, ১০ কেজি ৪১৫ গ্রাম গাঁজা ও ৯৪ ক্যান বিয়ার উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৩৩টি মামলা দায়ের করা হয়েছে।

