Logo
শিরোনাম

রাজধানীতে মাদকসহ আটক ৪৫

প্রকাশিত:রবিবার ৩১ অক্টোবর ২০২১ | হালনাগাদ:শুক্রবার ২৪ নভেম্বর ২০২৩ | ১৫৮৫জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

রাজধানীর বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে ৪৫ জনকে গ্রেফতার করা হয়েছে।

শনিবার সকাল ৬টা থেকে রবিবার সকাল ৬টা পর্যন্ত  ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) এর বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ তাদের গ্রেফতার করে। খবর ডিএমপি নিউজের।

এ সময় তাদের কাছ থেকে ২৪ গ্রাম ২৩৩ পুরিয়া হেরোইন, ৫ হাজার ৬৭২ পিস ইয়াবা, ১ কেজি ৩১৮ গ্রাম ৭১ পুরিয়া গাঁজা ও ১০৩ বোতল ফেনসিডিল জব্দ করা হয়।

গ্রেফতারদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ২৯টি মামলা করা হয়েছে।


আরও খবর