Logo
শিরোনাম

রাজধানীতে মোটরসাইকেলে বাসের ধাক্কা, প্রাণ গেল পথচারীর

প্রকাশিত:শনিবার ২৮ মে ২০২২ | হালনাগাদ:শনিবার ২৫ নভেম্বর ২০২৩ | ১৮৪৫জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

রাজধানীর পোস্তগোলা ব্রিজে সড়ক দুর্ঘটনায় অজ্ঞাত এক ব্যক্তি মারা গেছেন। নিহতর পরিচয় জানার চেষ্টা করছে পুলিশ। তার আনুমানিক বয়স ৪০ বছর। শুক্রবার সন্ধ্যায় শ্যামপুর পোস্তগোলা ব্রিজে এ দুর্ঘটনা ঘটে।

ঘটনার পর অন্য পথচারীরা আহত ব্যক্তিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করেন। পরে চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ৯টার দিকে তিনি মারা যান।

জুয়েল নামে এক পথচারী জানান, পোস্তগোলা ব্রিজের ওপরে একটি বাস মোটরসাইকেলকে ধাক্কা দিলে সেটি ওই ব্যক্তির ওপরে গিয়ে পড়ে। এ ঘটনায় মোটরসাইকেল থাকা এক নারী সামান্য আহত হয়েছেন।

ঢামেক পুলিশ ক্যাম্পের প্রধান (পরিদর্শক) বাচ্চু মিয়া জানান, নিহতের পরিচয় এখনো জানা যায়নি। মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

নিউজ ট্যাগ: সড়ক দুর্ঘটনা

আরও খবর