Logo
শিরোনাম

রাজধানীতে পানিতে ডুবে শিশুর মৃত্যু

প্রকাশিত:রবিবার ০৯ অক্টোবর ২০২২ | হালনাগাদ:শনিবার ২৫ নভেম্বর ২০২৩ | ১২২০জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

রাজধানীর উত্তরখানে নির্মাণাধীন ভবনের পানির হাউজে ডুবে চার বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। রোববার (৯ অক্টোবর) এই তথ্য নিশ্চিত করেন উত্তরখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মজিদ।

নিহতের নাম সোহান মিয়া (৪)। সে জামালপুর দেওয়ানগঞ্জ উপজেলার চরহাতী ভাঙ্গা গ্রামের বাসিন্দা বিদ্যুৎ মিয়ার ছেলে। সোহান পরিবারের সঙ্গে উত্তরখানে একটি বাসায় ভাড়া থাকতো। 

পুলিশ কর্মকর্তা আব্দুল মজিদ জানান, শনিবার (৮ অক্টোবর) সোহান অন্যান্য শিশুদের সাথে বল নিয়ে খেলাধুলা করছিল ওই নির্মাণাধীন ভবনের ভেতরে। একপর্যায়ে তাদের বলটি হাউজের পানিতে পড়ে যায়। সেটা আনতে গিয়েই  হাউজের পানিতে ডুবে মারা যায় সোহান। পরে মৃতদেহ সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।


আরও খবর