Logo
শিরোনাম

রাজধানীতে পিকআপে মিললো ৫০ কেজি গাঁজা, গ্রেফতার ১

প্রকাশিত:সোমবার ০৪ জুলাই ২০২২ | হালনাগাদ:মঙ্গলবার ১৪ নভেম্বর ২০২৩ | ১৬৪০জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

রাজধানীর মোহাম্মদপুর থানা এলাকায় অভিযান চালিয়ে পিকআপভর্তি ৫০ কেজি গাঁজাসহ মো. স্বপন নামে একজনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা (ডিবি) তেজগাঁও বিভাগ। রোববার (৩ জুলাই) বিকেলে মোহাম্মদপুরের ঢাকা উদ্যান এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

ডিবি তেজগাঁও বিভাগের সহকারী কমিশনার (এসি) রাজন কুমার সাহা বলেন, একজন মাদক কারবারি পিকআপযোগে গাঁজা নিয়ে ঢাকা উদ্যানের দিকে আসছে, এমন তথ্যের ভিত্তিতে চেকপোস্ট স্থাপন করে তল্লাশি চালানো হয়। এ সময় একটি পিকআপকে চেকপোস্টে থামানোর জন্য সিগন্যাল দিলে সেটি না থামিয়ে দ্রুত পালিয়ে যাওয়ার চেষ্টা করে।

তখন পিকআপটিকে পুলিশের গাড়িতে ধাওয়া করে র‌্যারিকেড দিয়ে থামানো হয়। এরপর পিকআপটিতে তল্লাশি করে ৫০ কেজি গাঁজাসহ স্বপন নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করা হয়। এ বিষয়ে মোহাম্মদপুর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে বলেও জানান ডিবি কর্মকর্তা।

 

নিউজ ট্যাগ: গাঁজাসহ আটক

আরও খবর