Logo
শিরোনাম

রাজধানীতে পিকআপের ধাক্কায় যুবকের মৃত্যু

প্রকাশিত:শনিবার ২৫ জুন ২০২২ | হালনাগাদ:শুক্রবার ২৪ নভেম্বর ২০২৩ | ১৩৫০জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

রাজধানীর শ্যামপুরের পোস্তগোলা ব্রিজের ঢালে পিকআপের ধাক্কায় আহত অজ্ঞাত যুবকের (২৫) মৃত্যু হয়েছে। শুক্রবার (২৪ জুন) সকালে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে তার মৃত্যু হয়।

শ্যামপুর থানার পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মো. মাহবুবুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, বৃহস্পতিবার (২৩ জুন) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে পোস্তগোলা ব্রিজের ধারে একটি পিকআপভ্যান তাকে সজোরে ধাক্কা দেয়। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার সকাল ৯টার দিকে তার মৃত্যু হয়।

তিনি জানান, নিহতের নাম-পরিচয় এখনো জানা যায়নি। বিস্তারিত জানার চেষ্টা চলছে। মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক হাসপাতাল মর্গে রাখা হয়েছে। ঘাতক পিকআপটি জব্দ করা হয়েছে।

এই কর্মকর্তা আরও জানান, ক্রাইম সিনকে খবর দেওয়া হয়েছে। ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে তার পরিচয় জানা যাবে। নিহতের পরনে একটি ফুল হাতা শার্ট ও জিন্স প্যান্ট ছিল।

নিউজ ট্যাগ: যুবকের মৃত্যু

আরও খবর