Logo
শিরোনাম

রাজধানীতে পুলিশের ওপর হামলায় সাড়ে চারশ জনের বিরুদ্ধে মামলা

প্রকাশিত:বুধবার ০৮ জুন ২০২২ | হালনাগাদ:সোমবার ১৩ নভেম্বর ২০২৩ | ১৩৩৫জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

রাজধানীর জুরাইন রেলগেট এলাকায় উল্টো পথে আসা মোটরসাইকেলের কাগজপত্র দেখতে চাওয়াকে কেন্দ্র করে ট্রাফিক সার্জেন্টসহ তিন পুলিশ সদস্যকে মারধরের ঘটনায় সাড়ে চারশ জনের বিরুদ্ধে মামলা হয়েছে।

মঙ্গলবার (৭ জুন) রাতে সূত্রাপুর থানায় আহত ট্রাফিক সার্জেন্ট মো. আলী হোসেন বাদী হয়ে অজ্ঞাত সাড়ে চারশ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন। বিষয়টি নিশ্চিত করেছেন সূত্রাপুর থানার ওসি মফিজুল আলম।

এ মামলায় উল্লেখ করা আসামিরা হলেন- মোটরসাইকেলের চালক বার্তা বিচিত্রা নামক পত্রিকার সাংবাদিক পরিচয় দেওয়া সোহাগ-উল ইসলাম রনি, তার স্ত্রী ইয়াসিন জাহান নিশান ভুইয়া ও শ্যালক ইয়াসির আরাফাত ভুইয়া।

তিনি বলেন, জুরাইন রেলগেট এলাকায় রাস্তার উল্টো দিক দিয়ে আসা মোটরসাইকেল আরোহীকে আটকে কাগজপত্র দেখতে চাওয়ায় ট্রাফিক সার্জেন্টকে বেধড়ক মারধরের ঘটনা ঘটে। পরে তাকে উদ্ধারে আসা আরও দুই পুলিশ সদস্যকেও মারধর করা হয়।

আহত সার্জেন্ট আলী হোসেনের হাতে ২১টি সেলাই দিতে হয়েছে। তাকে আশঙ্কাজনক অবস্থায় রাজারবাগ পুলিশ হাসপাতালে নেওয়া হয়েছে। আহত অন্য পুলিশ সদস্যরা হলেন-ট্রাফিক কনস্টেবল সিরাজুল ইসলাম ও শ্যামপুর থানার উপ-পরিদর্শক উৎপল চন্দ্র।

এর আগে মঙ্গলবার সকাল পৌনে ১০টার দিকে জুরাইন রেলগেট এলাকায় এ ঘটনা ঘটে। পরে পুলিশ তাদের উদ্ধার করে। পুলিশের ওপর হামলা, কাজে বাধা ও সরকারি স্থাপনায় ভাংচুরের অভিযোগ এনে মামলা দায়ের করা হয়। মামলা নাম্বার ১১। বুধবার আটক তিনজনকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে সোপর্দ করে রিমান্ড আবেদন করা হবে।


আরও খবর