Logo
শিরোনাম

রাজশাহী মেডিকেলে করোনায় একদিনে ১০ জনের মৃত্যু

প্রকাশিত:বুধবার ১১ আগস্ট ২০২১ | হালনাগাদ:রবিবার ১২ নভেম্বর ২০২৩ | ২২৪০জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

রাজশাহী মেডিকেলের করোনা ওয়ার্ডে গত ২৪ ঘণ্টায় ১০ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে পাবনার ৩ জন, রাজশাহীর ২ জন, নাটোরের ২ জন, নওগাঁর ২ জন এবং চাপাইনবাবগঞ্জের একজন রয়েছেন।

মৃতদের মধ্যে ৩ জন করোনা পজেটিভ, ৪ জন উপসর্গ নিয়ে এবং ৩ জন করোনা নেগেটিভ হওয়ার পর মারা যান।

রামেক হাসপাতালের পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী জানান, গত ২৪ ঘণ্টায় করোনা ওয়ার্ডে নতুন রোগী ভর্তি হয়েছেন ২৯ জন। এ নিয়ে ৫১৩ বেডের বিপরীতে মোট ভর্তি রোগী আছেন ৩৬৩ জন।

এর আগের দিন রাজশাহীর দুটি পিসিআর ল্যাবে রাজশাহী জেলার ৩১৬টি নমুনা পরীক্ষায় ৯১ জনের করোনা পজেটিভ আসে। রাজশাহীতে শনাক্তের হার ২৮ দশমিক ৮০ শতাংশ।  চাঁপাইনবাবগঞ্জের ৯১ নমুনায় ২৪ জনের পজেটিভ আসে। শনাক্তের হার ২৬ দশমিক ৩৭ শতাংশ।


আরও খবর