Logo
শিরোনাম

রাজশাহী-রংপুর বিভাগের ওপর দিয়ে বইছে শৈত্যপ্রবাহ

প্রকাশিত:বুধবার ১১ জানুয়ারি ২০২৩ | হালনাগাদ:শনিবার ২৫ নভেম্বর ২০২৩ | ১৩৮০জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

রাজধানীসহ দেশের বিভিন্ন অঞ্চলে গত কয়েকদিনের প্রচণ্ড শীতের পর তাপমাত্রা কিছুটা বাড়তে শুলেও রাজশাহী ও রংপুর বিভাগের মানুষেরা এখনও কাঁপছেন শীতে। বিভাগ দুটির কয়েকটি জেলার ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। যা অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

বুধবার (১১ জানুয়ারি) সকালে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের বিশেষ বুলেটিনে বলা হয়, রাজশাহী ও রংপুর বিভাগ এবং যশোর ও চুয়াডাঙ্গা জেলার ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে।

এতে আরও বলা হয়, সারাদেশে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া শুষ্ক থাকতে পারে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত সারাদেশে মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে এবং কোথাও কোথাও তা অব্যাহত থাকতে পারে।

এছাড়া সারাদেশে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।


আরও খবর