Logo
শিরোনাম

রাজশাহীতে ২৪ ঘণ্টায় করোনা কেড়ে নিল আরও ১৭ জনের প্রাণ

প্রকাশিত:বৃহস্পতিবার ০৫ আগস্ট ২০২১ | হালনাগাদ:মঙ্গলবার ১৪ নভেম্বর ২০২৩ | ২৪৫০জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে ২৪ ঘণ্টায় আরও ১৭ জনের মৃত্যু হয়েছে। বুধবার সকাল ৮টা থেকে বৃহস্পতিবার সকাল ৮টার মধ্যে তারা মারা যান। এর আগে এ হাসপাতালে গত ২৮ জুন ও ১৪ জুলাই দুইদিন সর্বোচ্চ ২৫ জন করে মারা যান।

হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী জানান, নতুন করে মারা যাওয়া ১৭ জনের মধ্যে ছয়জন করোনা পজিটিভ ছিলেন। আটজন মারা গেছেন করোনার উপসর্গ নিয়ে। আর তিনজন করোনা নেগেটিভ ছিলেন। তারা শ্বাসকষ্টে মারা গেছেন। 

মৃত ১৭ জনের মধ্যে রাজশাহীর পাঁচ, চাঁপাইনবাবগঞ্জের তিন, নাটোরের চার, পাবনার তিন এবং নওগাঁর ও কুষ্টিয়ার একজন করে রোগী ছিলেন। গত জুলাই মাসে ৫৩৫ জনের মৃত্যু হয়। এর আগে জুন মাসে করোনা ইউনিটে মারা গেছেন ৩৫৪ জন।

হাসপাতাল পরিচালক শামীম ইয়াজদানী আরও জানান, গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হয়েছেন ৩৯ জন। বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত এ হাসপাতালের করোনা ইউনিটে ভর্তি ছিলেন ৩৯১ জন। হাসপাতালে মোট করোনা ডেডিকেটেড শয্যার সংখ্যা এখন ৫১৩টি।


আরও খবর