Logo
শিরোনাম

রাজশাহীতে বন্ধ থাকবে অর্ধেক সড়ক বাতি

প্রকাশিত:সোমবার ১১ জুলাই ২০২২ | হালনাগাদ:রবিবার ১৯ নভেম্বর ২০২৩ | ১৩৯০জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

বিদ্যুৎ সাশ্রয়ের জন্য রাত ১২টার পর রাজশাহী মহানগরীর অর্ধেক সড়ক বাতি বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছেন রাজশাহী সিটি কর্পোরেশন কর্তৃপক্ষ। রোববার রাতে কুরবানির বর্জ্য অপসারণ কার্যক্রম কর্মসূচি উদ্ধোধন অনুষ্ঠানে রাসিক মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন এ ঘোষণা দেন।

 মেয়র লিটন জানান, রাসিকের বিদ্যুৎ বিভাগকে নির্দেশ দেওয়া হয়েছে এই বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে। ঠিকাদারকেও এই বিষয়ে নির্দেশ দেওয়া হয়েছে।

লিটন বলেন, দেশে চলমান বিদ্যুৎ সংকটের কথা বিবেচনা করে রাসিক নগরীর অর্ধেক সড়ক বাতিল রাতের একটা নির্ধারিত সময় পর্যন্ত বন্ধ রাখা হবে।তিনি বলেন, এখন সড়ক বাতিতে যে পরিমাণ বিদ্যুৎ ব্যবহার হচ্ছে অর্ধেক বাতি বন্ধ রাখলে চারভাগের তিন ভাগ বিদ্যুৎ সাশ্রয় হবে।

এদিকে রাজশাহী মহানগরবাসীকে ধন্যবাদ জানান মেয়র। তিনি বলেন, যথা সময়ে নিজ নিজ পশুর বর্জ্য নির্ধারিত সময়ের আগেই অপসারণ করা হয়েছে। আমরা নগরবাসীর কাছ থেকে এমন সহযোগীতা প্রত্যাশা করি।


আরও খবর