Logo
শিরোনাম

রাজশাহীতে করোনায় আরও দুইজনের মৃত্যু

প্রকাশিত:শুক্রবার ২৯ অক্টোবর ২০২১ | হালনাগাদ:শুক্রবার ১০ নভেম্বর ২০২৩ | ১৬১০জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় করোনা উপসর্গে আরও দুজনের মৃত্যু হয়েছে।

শুক্রবার (২৯ অক্টোবর) সকালে রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, রামেকে গত ২৪ ঘণ্টায় করোনা উপসর্গে রাজশাহীর একজন ও নওগাঁর একজনের মৃত্যু হয়েছে। এছাড়া, রামেক করোনা ইউনিটে নতুন ভর্তি হয়েছেন দুজন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ছয়জন। করোনা আক্রান্ত হয়ে পাঁচজন ও উপসর্গ নিয়ে ভর্তি আছেন সাতজন।

তিনি আরও বলেন, গত ২৪ ঘণ্টায় রামেক হাসপাতালের পিসিআর মেশিনে ৬১ জনের নমুনা পরীক্ষায় দুজন ও মেডিকেল কলেজের পিসিআর মেশিনে ২১৭ জনের নমুনা পরীক্ষায় তিনজন করোনা শনাক্ত হয়েছেন। পরীক্ষা বিবেচনায় রাজশাহীতে শনাক্তের হার এক দশমিক ৮১ শতাংশ।রাজশাহী মেডিকেলে করোনা উপসর্গে আরও দুইজনের মৃত্যু

নিউজ ট্যাগ: করোনাভাইরাস

আরও খবর