Logo
শিরোনাম

রামেকের করোনা ইউনিটে আরও ৬ জনের মৃত্যু

প্রকাশিত:মঙ্গলবার ২৮ সেপ্টেম্বর ২০২১ | হালনাগাদ:বৃহস্পতিবার ১৬ নভেম্বর ২০২৩ | ১৯৩০জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে আরও ছয়জনের মৃত্যু হয়েছে। সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত সময়ের মধ্যে তাদের মৃত্যু হয়।

রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, রাজশাহীর পাঁচ ও বগুড়ার একজন মারা গেছেন। এর মধ্যে একজন করোনা পজিটিভ ছিলেন। অন্য পাঁচজন মারা গেছেন করোনার উপসর্গ নিয়ে।

মৃত ছয়জনের মধ্যে চারজন পুরুষ ও দুজন নারী। চলতি মাসে এ নিয়ে মোট ১৬০ জনের মৃত্যু হলো। হাসপাতালটিতে এর আগে আগস্টে ৩৬৪ জন, জুলাইয়ে ৫৩১ জন এবং জুনে ৪০৫ জন মারা গেছেন।

হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী আরও জানান, হাসপাতালে ভর্তি হয়েছেন ১৪ জন। ছাড়পত্র পেয়েছেন ১৫ জন। মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত হাসপাতালের করোনা ইউনিটে ভর্তি ছিলেন ১১১ জন। হাসপাতালে করোনা ডেডিকেটেড শয্যা ২৪০টি।


আরও খবর