Logo
শিরোনাম

রানি দ্বিতীয় এলিজাবেথের মুকুট পাবেন ক্যামিলা

প্রকাশিত:সোমবার ০৭ ফেব্রুয়ারি ২০২২ | হালনাগাদ:বুধবার ২২ নভেম্বর ২০২৩ | ২১৪০জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

নিকট ভবিষ্যতে যুক্তরাজ্যের রাজা হবেন রানি দ্বিতীয় এলিজাবেথের ছেলে প্রিন্স চার্লস। সে সময় চার্লসের স্ত্রী ও ডাচেস অব কর্নওয়াল ক্যামিলার মাথায় নিজের মুকুট পরিয়ে দেবেন ব্রিটিশ রানি। এই মুকুটে কোহ-ই-নূর হীরা রয়েছে।

ডব্লিউআইওএন নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, রানি দ্বিতীয় এলিজাবেথের মুকুটটি অমূল্য প্ল্যাটিনাম এবং হীরার তৈরি। এটি ১৯৩৭ সালে রাজা ষষ্ঠ জর্জের রাজ্যাভিষেকের জন্য তৈরি করা হয়েছিল।

রানির মুকুটে রয়েছে ২৮০০টি হীরা। এটিতে একটি বড় পাথরও রয়েছে। যা ১৮৫৬ সালে ক্রিমিয়ান যুদ্ধের সময় ব্রিটিশদের সমর্থনের জন্য কৃতজ্ঞতা স্বরূপ তুরস্কের সুলতান রানি ভিক্টোরিয়াকে উপহার দিয়েছিলেন।

মুকুটের সামনের ক্রসটি একটি বিচ্ছিন্ন প্ল্যাটিনাম মাউন্টে তৈরি, যা বিখ্যাত ১০৫ ক্যারেট কোহ-ই-নূর হীরা ধারণ করে। কোহ-ই-নূরের উৎপত্তি ভারতে।

ব্রিটিশ সিংহাসনে আরোহণের ৭০তম বার্ষিকীতে দেওয়া বার্তায় রানি দ্বিতীয় এলিজাবেথ বলেন, এটা তার আন্তরিক ইচ্ছা যে ক্যামিলার এ পদবি থাকবে। এটা আমার খুব আন্তরিক ইচ্ছা, যখন সময় আসবে, তখন ক্যামিলা কুইন কনসর্ট হিসেবে পরিচিত হবেন।


আরও খবর