Logo
শিরোনাম

রানি এলিজাবেথ অসুস্থ

প্রকাশিত:শুক্রবার ০৯ সেপ্টেম্বর ২০২২ | হালনাগাদ:শুক্রবার ২৪ নভেম্বর ২০২৩ | ১২১৫জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

ব্রিটেনের রানি দ্বিতীয় এলিজাবেথ গুরুতর অসুস্থ। তিনি বর্তমানে চিকিৎসকদের তত্ত্বাবধানে রয়েছেন। বাকিংহাম প্যালেস জানিয়েছে, ডাক্তাররা তার স্বাস্থ্য নিয়ে উদ্বেগ প্রকাশ করার পর রানীকে বালমোরালে চিকিৎসকদের তত্ত্বাবধানে নেওয়া হয়।

আজ সকালে পরীক্ষা-নিরীক্ষার পর চিকিৎসকরা রানির স্বাস্থ্য নিয়ে উদ্বেগ প্রকাশ করেন এবং তাকে চিকিৎসা তত্ত্বাবধানে থাকার পরামর্শ দেন। তিনি বালমোরালে থাকেন। পরিবারের ইতিমধ্যে সদস্যদের খবর দেওয়া হয়েছে।

৯৬ বছর বয়সী রানি এলিজাবেথ বুধবার প্রিভি কাউন্সিলে ভার্চুয়ালি যোগ দেন। এরপরেই তার অসুস্থতার খবর জানায় বাকিংহাম প্যালেস। চিকিৎসকরা রানিকে বিশ্রাম নেওয়া পরামর্শ নেওয়ার দিয়েছেন।

এদিকে ব্রিটেনের প্রধানমন্ত্রী লিজ ট্রাস বলেছেন, গোটা দেশ রানির শারীরিক অবস্থা নিয়ে গভীরভাবে উদ্বিগ্ন।

তিনি বলেন, আমার এবং গোটা দেশের মানুষের ভাবনায় এখন মহামান্য রানি। আমরা তার পরিবারের সাথে আছি।

নিউজ ট্যাগ: রানি এলিজাবেথ

আরও খবর