Logo
শিরোনাম

রানির জন্যই ব্রিটেন আজ মহান দেশ : ব্রিটিশ প্রধানমন্ত্রী

প্রকাশিত:শুক্রবার ০৯ সেপ্টেম্বর ২০২২ | হালনাগাদ:বুধবার ১৫ নভেম্বর ২০২৩ | ১৫৫৫জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

ব্রিটিশ প্রধানমন্ত্রী লিজ ট্রাস বলেছেন, রানি এলিজাবেথ দ্বিতীয় এক মহান উত্তরাধিকার রেখে গেছেন। আজ রাজমুকুট বদল হয়েছে। আমাদের নতুন রাষ্ট্রপ্রধান মহামান্য রাজা তৃতীয় চার্লস। বৃহস্পতিবার ব্রিটিশ রানি এলিজাবেথের মৃত্যুর ঘোষণার পর দেওয়া বক্তব্যে এ কথা বলেছেন তিনি।

লিজ ট্রাস বলেন, রাজার পরিবারের সঙ্গে আমরা তার মায়ের মৃত্যুতে শোক জানাচ্ছি। আমরা তার প্রতি আমাদের আনুগত্য ও ভক্তি জানাচ্ছি। যেমনটি দীর্ঘদিন ধরে তার মা উৎসর্গ করে গেছেন।তিনি বলেন, রানির মৃত্যুর খবরে আমরা সবাই বিপর্যস্ত। এটি আমাদের দেশ ও বিশ্বের বড় ধরনের আঘাত।

বক্তব্যে লিজ ট্রাস রানি এলিজাবেথকে বর্ণনা করতে গিয়ে বলেছেন, একটি পাথর যার ওপর আধুনিক ব্রিটেন নির্মিত হয়েছে। তার জন্যই ব্রিটেন আজ মহান দেশ।

লিজ ট্রাস বলেছেন, রানি ছিলেন তিনিসহ অনেক ব্রিটিশ নাগরিকের অনুপ্রেরণা। তার নিষ্ঠা আমাদের সবার জন্য অনুপ্রেরণা।ব্রিটিশ প্রধানমন্ত্রী তার বক্তব্য শেষ দিকে বলেছেন, দ্বিতীয় এলিজাবেথীয় যুগের অবসান। ঈশ্বর রাজার মঙ্গল করুন।


আরও খবর