Logo
শিরোনাম

রাষ্ট্রপতির সঙ্গে সংলাপে অংশ নিতে বঙ্গভবনে জাসদ

প্রকাশিত:বৃহস্পতিবার ২৩ ডিসেম্বর ২০২১ | হালনাগাদ:বুধবার ১৫ নভেম্বর ২০২৩ | ১৯৯৫জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

নির্বাচন কমিশন (ইসি) গঠন নিয়ে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গে সংলাপে অংশ নিতে বঙ্গভবনে প্রবেশ করেছে জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদ।

বুধবার (২২ ডিসেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে দলের সভাপতি হাসানুল হক ইনুর নেতৃত্বে ৬ সদস্যের প্রতিনিধিদল বঙ্গভবনে প্রবেশ করে।

প্রতিনিধিদলের অন্য সদস্যরা হলেন- জাসদের সাধারণ সম্পাদক শিরীন আক্তার, কার্যকরী সভাপতি অ্যাডভোকেট রবিউল আলম, স্থায়ী কমিটির সদস্য মীর হোসাইন আখতার, মোশাররফ হোসেন ও রেজাউল করিম তানসেন।

উল্লেখ্য, জাতীয় সংসদের প্রধান বিরোধী দল জাতীয় পার্টির সঙ্গে সংলাপের মধ্যে দিয়ে গত সোমবার রাষ্ট্রপতির সঙ্গে নির্বাচন কমিশন (ইসি) গঠনে রাজনৈতিক দলগুলোর সংলাপ শুরু হয়।


আরও খবর