
রাশিয়ার বিষয়ে
ভোটদানে বিরত থেকেছে বাংলাদেশ। জাতিসংঘ মানবাধিকার কাউন্সিল থেকে রাশিয়ার সদস্যপদ স্থগিতবিষয়ক
এক রেজুলেশনের ভোটে এ সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। রেজুলেশনের পক্ষে ভোট দিয়েছে ৯৩টি দেশ,
বিপক্ষে ২৪টি দেশ। এ সময় ভোটদানে বিরত থাকে বাংলাদেশসহ ৫৮টি দেশ। এর আগে প্রথম রেজুলেশনে
বাংলাদেশ ভোটদানে বিরত থাকলেও দ্বিতীয় রেজুলেশনে পক্ষে ভোট দেয়।
বৃহস্পতিবার
(৭ এপ্রিল) জাতিসংঘ সাধারণ অধিবেশনে এই ভোট অনুষ্ঠিত হয়। তবে ১৯৩ সদস্য রাষ্ট্রের মধ্যে
প্রস্তাবটি ভোট দেওয়া দেশগুলোর দুই-তৃতীয়াংশের সমর্থন পাওয়ায় রাশিয়াকে জাতিসংঘের মানবাধিকার
কাউন্সিল থেকে বরখাস্ত করা হয়েছে।
এ বিষয়ে পররাষ্ট্র
সচিব মাসুদ বিন মোমেন বলেন, রেজুলেশনের মেরিট দেখে আমাদের সিদ্ধান্ত নিতে হবে।
এই ভোটাভুটিতে
যুক্তরাষ্ট্র, জাপান, অস্ট্রেলিয়া, কানাডাসহ ইউরোপের প্রায় সব দেশ, ভোট দেয়। বিপক্ষে
ভোট দিয়েছে রাশিয়া, চীন, বেলারুশ, কিউবা, ইরানসহ আরও কয়েকটি দেশ।
এর আগে ২ মার্চ
ইউক্রেনে আগ্রাসন-সংক্রান্ত রেজুলেশনে ১৪১টি পক্ষে, পাঁচটি বিপক্ষে এবং ৩৫টি দেশ ভোটদানে
বিরত ছিল। অন্যদিকে ২৪ মার্চ ইউক্রেনের মানবাধিকার পরিস্থিতি নিয়ে আনা একটি রেজুলেশনে
১৪০টি দেশ পক্ষে, পাঁচটি বিপক্ষে এবং ৩৮টি দেশ ভোটদানে বিরত ছিল।
ইউক্রেনে রাশিয়ার
আক্রমণের পর থেকে বিভিন্ন সংস্থায় বিভিন্ন ধরনের রেজুলেশন আনা হচ্ছে। এর বেশির ভাগ
রেজুলেশনে বাংলাদেশ ভোটদানে বিরত থাকছে।

