Logo
শিরোনাম

রাশিয়া ওপর ইইউর নতুন নিষেধাজ্ঞা

প্রকাশিত:বুধবার ১৬ মার্চ ২০২২ | হালনাগাদ:বুধবার ১৮ অক্টোবর ২০২৩ | ১৬১০জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

রাশিয়ার বিরুদ্ধে চতুর্থ দফার নিষেধাজ্ঞা জারি করেছে ইউরোপীয় ইউনিয়ন। নতুন এ সিদ্ধান্তের আওতায় রাশিয়ায় বিলাসবহুল পণ্য রপ্তানি ও স্টিলের পণ্য আমদানি নিষিদ্ধ করা হয়েছে। এক প্রতিবেদনে এমন তথ্য জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম ভয়েস অব আমেরিকা।

ইউরোপীয় ইউনিয়নের সদস্যরাষ্ট্রগুলোর এ সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে বিবৃতি দিয়েছে ইউরোপীয় কমিশন। বিবৃতিতে কমিশন এ পদক্ষেপকে ইউক্রেন ও দেশটির জনগণের প্রতি নৃশংস আগ্রাসনের জবাব বলে উল্লেখ করেছে।

বিবৃতিতে আরও বলা হয়, নতুন এ নিষেধাজ্ঞার কারণে রাশিয়ার ওপর অর্থনৈতিক চাপ আরও বাড়বে এবং ইউক্রেনে অভিযানের জন্য অর্থায়নের সক্ষমতা কমবে।

এদিকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে দেখা করতে কিয়েভ সফরে গেছেন চেক প্রজাতন্ত্র, পোল্যান্ড ও স্লোভেনিয়ার প্রধানমন্ত্রীরা। স্থানীয় সময় আজ মঙ্গলবার ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধি হিসেবে জেলেনস্কির সঙ্গে বৈঠক করবেন তারা।

নিউজ ট্যাগ: রুশ সেনা ইইউ

আরও খবর