
ইউক্রেনে আগ্রাসন
শুরু পর রাশিয়াকে নিষেধাজ্ঞায় জর্জরিত করেছে পশ্চিমা বিশ্ব। এরই মধ্যে ক্রেমলিন জানিয়েছে,
রাশিয়াকে পুরোপুরি বিচ্ছিন্ন করা অসম্ভব। রবিবার (৩ এপ্রিল) আল জাজিরার এক লাইভ প্রতিবেদনে
এই তথ্য জানানো হয়েছে।
রুশ প্রেসিডেন্ট
ভ্লাদিমির পুতিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ দেশটির রাষ্ট্রীয় টিভিতে বলেন, 'রাশিয়ার
পুরোপুরি শূন্যতা বা বিচ্ছিন্নতা থাকতে পারে না, আধুনিক বিশ্বে এটি প্রযুক্তিগতভাবে
অসম্ভব।'
পেসকভ বলেন,
ইউরোপের থেকে বিশ্ব আরও অনেক বড়। অবিলম্বে বা দেরিতে আমরা বৈঠক করবো, যেটা কিছু বিদেশি
রাষ্ট্র চায় বা না চায়।
গত ২৪ ফেব্রুয়ারি
ইউক্রেনে সামরিক অভিযানের ঘোষণা দেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এর পর আজ রবিবার
পর্যন্ত টানা ৩৯ দিনের মতো চলছে দেশ দুইটির সংঘাত। এতে দুই পক্ষের বহু হতাহতের খবর
পাওয়া যাচ্ছে। তবে এখন পর্যন্ত যুদ্ধ বন্ধের কোনো লক্ষণ দেখা যাচ্ছে না।

