Logo
শিরোনাম

রাশিয়ানদের দেশত্যাগে বিচিত্র নিষেধাজ্ঞা পুতিনের

প্রকাশিত:বুধবার ০২ মার্চ ২০২২ | হালনাগাদ:সোমবার ১৩ নভেম্বর ২০২৩ | ১৪৬০জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

এখন থেকে ১০ হাজার মার্কিন ডলারের (৭ হাজার ৫০০ ইউরো) বেশি বৈদেশিক মুদ্রা নিয়ে দেশত্যাগ করতে পারবেন না । রাশিয়ার নাগরিকরা। সম্প্রতি রাশিয়ান প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এমন এক ডিক্রি জারি করেছেন। খবর বিবিসির। বিবিসির প্রতিবেদনে জানানো হয়, আজ বুধবার থেকেই নতুন এই নির্দেশনা কার্যকর হবে।

ইউক্রেনে সামরিক অভিযান শুরু করার পর থেকেই একের পর এক নিষেধাজ্ঞার মুখে পড়ছে রাশিয়া। রাশিয়ার অর্থনীতিতে ইতোমধ্যেই ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) ও পশ্চিমা দেশগুলোর এসব নিষেধাজ্ঞার প্রভাব পড়তে শুরু করেছে।

এসব নিষেধাজ্ঞার ফলে রুবলের দাম কমে যাওয়ার পর এ ঘোষণা এলো।


আরও খবর