Logo
শিরোনাম

রাশিয়ায় বিমান বিধ্বস্ত, নিহত ১৬

প্রকাশিত:রবিবার ১০ অক্টোবর ২০২১ | হালনাগাদ:বুধবার ১৫ নভেম্বর ২০২৩ | ১৭৯০জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

রাশিয়ার তাতারস্তান অঞ্চলের একটি শহরের কাছে এল-৪১০ বিমান বিধ্বস্ত হয়েছে। রবিবার (১০ অক্টোবর) এ দুর্ঘটনা ঘটে। এতে ১৬ জন নিহত ও সাতজন আহত হয়েছেন। জরুরি পরিষেবার উদ্ধৃতি দিয়ে এ খবর জানিয়েছে বার্তা সংস্থা আরআইএ। খবর প্রকাশ করেছে বার্তা সংস্থা রয়টার্স।

বার্তা সংস্থা টিএসএসের তথ্যমতে, রাশিয়ার জরুরি অবস্থা জানিয়েছে, বিমানটিতে প্যারাসুট জাম্পারদের একটি গ্রুপ ছিল। ধ্বংসাবশেষ থেকে সাতজনকে জীবিত উদ্ধার করা হয়েছে।

প্লেনটি ছিল একটি এল-৪১০ টারবলেট। এটি ডাবল ইঞ্জিনের স্বল্প পাল্লার পরিবহন বিমান।


আরও খবর