
ইউক্রেনে যুদ্ধের বিরুদ্ধে রাশিয়ার সাধারণ নাগরিকরা বিক্ষোভ করেছে। বিক্ষোভ থেকে দেশটির নিরাপত্তা বাহিনী ৪ হাজার ৩০০ জনের বেশি বিক্ষোভকারীকে গ্রেফতার করেছে। মস্কো শহরের পুলিশের একজন মুখপাত্র বলেন, ‘অনুমোদনহীন বিক্ষোভ’ করার জন্য মস্কো থেকে ১৭শ ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। এছাড়া রাশিয়ার দ্বিতীয় বৃহত্তম শহর সেইন্ট পিটার্সবার্গ থেকে ৭৫০ বিক্ষোভকারীকে গ্রেফতার করা হয়েছে।
নজরদারি সংস্থা ওভিডি জানিয়েছে, রাশিয়ার
৪৯টি শহরে ‘যুদ্ধবিরোধী বিক্ষোভ’ অনুষ্ঠিত হয়েছে।বিক্ষোভ
থেকে ৩ হাজার ৫৭৫ ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে।
সংস্থাটি জানিয়েছে, পুলিশ বিক্ষোভকারীদের ওপর ইলেকট্রিক শক ব্যবহার করেছে। এছাড়া বিক্ষোভকারীদের মারধর করেছে দাঙ্গা পুলিশ বাহিনী।
কারাগারে থাকা নাভালনি তার ব্লগে লেখেন,
বার্লিন, নিউ ইয়র্ক, আমস্টারডার্ম মেলবোর্নসহ যে চত্বরে তুমি থাক না কেন; বেরিয়ে আস।
বিশ্বকে দেখাও রাশিয়ানরা যুদ্ধ চায় না। বিশ্বের চোখে রাশিয়া কেমন হবে, একইসঙ্গে রাশিয়ার ভবিষ্যত কেমন হবে তার জন্য আমরা সবাই দায়বদ্ধ।
নাভালনি আরও লেখেন, তুমি ভয় পেতে পার, কিন্তু ফ্যাসিস্ট, হত্যাকারীদের বিরুদ্ধে এই ভয়
ঝেড়ে ফেলতে হবে। পুতিন ইতোমধ্যে রাশিয়া থেকে অর্থনীতি ছিনতাই করেছে, বিশ্বের সঙ্গে
সম্পর্ক এবং আমাদের ভবিষ্যত, স্বপ্ন ছিনিয়ে
নিয়েছে।
আল জাজিরার খবরে বলা হয়েছে, রাশিয়ার শহরজুড়ে
কয়েক ধাপে যুদ্ধবিরোধী বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে। প্রতিবাদে অংশ নেওয়ায় ৮ হাজারের বেশি
ব্যক্তিকে আটক করা হয়েছে।

