Logo
শিরোনাম

রাশিয়ার কারাগারে ১৫০০ ইউক্রেনীয় বন্দি

প্রকাশিত:মঙ্গলবার ২১ জুন ২০২২ | হালনাগাদ:শনিবার ১১ নভেম্বর ২০২৩ | ৮৩০জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

রাশিয়ার কারাগারে এক হাজার ৫০০-এরও বেশি ইউক্রেনীয় বেসামরিক নাগরিককে আটকে রাখা হয়েছে বলে জানিয়েছেন ইউক্রেনের উপপ্রধানমন্ত্রী ইরিনা ভেরেশচুক। সোমবার এক ব্রিফিংয়ে তিনি এ বিষয়ে কথা বলেন।

তিনি বলেন, তারা রোস্তভ, কুরস্কে আছে। তারা কারাগারে রয়েছেন, তাদের যুদ্ধবন্দি হিসেবে রাখা হয়েছে। যদিও রাশিয়ার এটা করা উচিত নয়।

তিনি আরও বলেন, কারাবন্দি বেসামরিক লোকদের মধ্যে স্বেচ্ছাসেবক, কর্মী, সাংবাদিক, পুরোহিত, স্থানীয় কাউন্সিলের ডেপুটি ও স্থানীয় সরকার সংস্থার প্রধানও রয়েছেন।


আরও খবর