
রাত ৮টার পর দোকানপাট
ও শপিংমল বন্ধ থাকবে, বন্ধ না করলে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হবে বলে জানিয়েছেন
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ। দেশে বিদ্যুৎ সাশ্রয়ে সোমবার
(১৮ জুলাই) সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।
প্রতিমন্ত্রী
বলেন, রাত ৮টা থেকে বন্ধ থাকবে দোকানপাট, শপিং মল ও আলোকসজ্জা। বিদ্যুৎ বিভাগকে বলা
হয়েছে, তারা খুব কঠিনভাবে পর্যবেক্ষণ করবেন এ বিষয়টি। যদি কেউ অমান্য করেন তাদের বিদ্যুৎ
সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হবে।
তিনি বলেন, সরকারি-বেসরকারি
অফিসের সভাগুলোও অনলাইনে পরিচালনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গাড়িতে তেলের ব্যবহার কমাতে
হবে। ডিজেলভিত্তিক বিদ্যুৎকেন্দ্রগুলো বন্ধ রাখা হবে। পেট্রোল পাম্পগুলো সপ্তাহে একদিন
বন্ধ রাখা হবে এবং বিদ্যুতের ব্যবহার কমাতে হবে।
এ ছাড়া সরকারি-বেসরকারি অফিসের সময় এক থেকে দুই ঘণ্টা কমিয়ে আনার চিন্তাও করা হচ্ছে। তবে এখনও চূড়ান্ত হয়নি।

