Logo
শিরোনাম

রায়েরবাজারে দুই সন্তানকে হত্যা করে মায়ের আত্মহত্যা

প্রকাশিত:শুক্রবার ০৯ ডিসেম্বর ২০২২ | হালনাগাদ:শনিবার ২৫ নভেম্বর ২০২৩ | ১২৮০জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

রাজধানীর হাজারীবাগের রায়েরবাজার এলাকায় একটি বাসা থেকে দুই সন্তানসহ মায়ের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশি। বৃহস্পতিবার (৮ ডিসেম্বর)  রাতে রায়েরবাজার গদিঘর এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশের ধারণা হাসিনা বেগম তার দুই শিশু সন্তানকে গলা টিপে হত্যার পর নিজে আত্মহত্যা করেছেন।

নিহতরা হলো মা হাসিনা বেগম (৩০), তার দুই শিশু সন্তান তিন বছর বয়সী সাদিয়া  ও ছয় মাস বয়সী সিয়াম।

ঘটনাস্থল থেকে এই তথ্য নিশ্চিত করেন হাজারীবাগ থানার পরিদর্শক (তদন্ত) হুমায়ুন কবির জানান, হাজারীবাগের গদিঘর এলাকার একটি বাসা থেকে দুই শিশুসহ তিনজনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে শিশু দুটির মা হাসিনা বেগম তাদের গলাটিপে হত্যার পর নিজে আত্মহত্যা করেছেন।

বিস্তারিত তদন্ত করে দেখা হচ্ছে। আইনি প্রক্রিয়া শেষে মৃতদেহ তিনটি ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হবে বলে জানান এই কর্মকর্তা।

নিউজ ট্যাগ: আত্মহত্যা

আরও খবর