Logo
শিরোনাম

রেড জোন রক্ষায় সেনা মোতায়েন করল পাকিস্তান সরকার

প্রকাশিত:বৃহস্পতিবার ২৬ মে ২০২২ | হালনাগাদ:শনিবার ২৫ নভেম্বর ২০২৩ | ২৪৬৫জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে প্রবেশ করেছেন পিটিআই চেয়ারম্যান ইমরান খান। তার প্রবেশের পর সেখানে সব রকম বিশৃঙ্খলা এড়াতে সেনা মোতায়েন করেছে দেশটির সরকার। বুধবার (২৫ মে) দিনগত মধ্যরাতে সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান তার গাড়িবহরসহ ইসলামাবাদে পৌঁছান।

এদিকে, ইসলামাবাদের ডিচকে পুলিশি বাধা ও গুলির মুখেও পিটিআইয়ের নেতা-কর্মীরা অবস্থান নিয়েছেন। সেখানে সরকারি গুরুত্বপূর্ণ স্থাপনা রক্ষায় এরই মধ্যে সেনাবাহিনী মোতায়েনের অনুমতি দিয়েছে পাকিস্তান সরকার।

এ বিষয়ে একটি প্রজ্ঞাপন টুইট করে দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী রানা সানাউল্লাহ বলেন, সংবিধানের ২৪৫ অনুচ্ছেদ অনুযায়ী রেড জোনে সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে।


আরও খবর