
ব্রাহ্মণবাড়িয়ার
আখাউড়ায় রেলওয়ে সেতুর ওপর ট্রেনে কাটা পড়া অবস্থায় হাফিজুল (২৮) নামে এক যুবকের মরদেহ
উদ্ধার করা হয়েছে। রবিবার সকালে মোগড়া ইউনিয়নের গঙ্গাসাগর এলাকার রেল সেতুর ওপর এই
ঘটনা ঘটে। নিহত হাফিজুল উপজেলার মোগড়া ইউনিয়নের বনগজ গ্রামের আব্দুল খালেক মিয়ার ছেলে।
পুলিশ ও স্থানীয়রা
জানান, সকালে রেলওয়ে সেতুর ওপর ট্রেনে কাটা পড়া দ্বিখণ্ডিত মরদেহ দেখে স্থানীয়রা পুলিশকে
খবর দেন। আখাউড়া রেলওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে এসে মরদেহটি উদ্ধার করে। পরে নিহত যুবকের
নাম-পরিচয় শনাক্ত করা হয়।
আখাউড়া রেলওয়ে
থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা আলীম হোসেন শিকদার জানান, প্রাথমিকভাবে ধারণা করা
হচ্ছে, নিহত যুবক রেল সেতু পারাপার হচ্ছিলেন। এ সময় কোনও একটি ট্রেনে সে কাটা পড়ে মারা
যায়৷ তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ঘটনার কারণ অনুসন্ধানে
কাজ চলছে।

