Logo
শিরোনাম

রিকশার গ্যারেজে বিস্ফোরণ: দগ্ধ ৭ জনের মৃত্যু

প্রকাশিত:বুধবার ১০ আগস্ট ২০২২ | হালনাগাদ:মঙ্গলবার ২১ নভেম্বর ২০২৩ | ৮৯৫জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

রাজধানীর উত্তরায় রিকশার গ্যারেজে বিস্ফোরণে দগ্ধ আটজনের মধ্যে সাতজনই মারা গেছেন। সবশেষ মঙ্গলবার (৯ আগস্ট) রাত সাড়ে ৮টার দিকে দগ্ধ মো. শরিফুল ইসলাম (৩২) মারা যান। তিনি শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন ছিলেন। তার শরীরের ৮০ শতাংশ পুড়ে গিয়েছিল। বাকি দগ্ধ একজনের অবস্থাও আশঙ্কাজনক।

বিষয়টি নিশ্চিত করেছেন শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. আইউব হোসেন। এর আগে গত শনিবার (৬ আগস্ট) উত্তরার কামারপাড়া এলাকায় ওই গ্যারেজে বিস্ফোরণ হয়। এতে দগ্ধ হন আটজন।

দগ্ধদের হাসপাতালে নিয়ে আসা মোহাম্মদ নুরুল ইসলাম বলেন, ওই রিকশা গ্যারেজের পাশে ভাঙারির দোকানও রয়েছে। সেই দোকানে সেন্টের বোতলসহ অন্যান্য বোতল খোলার সময় হঠাৎ বিস্ফোরণ হয়। এতে রিকশার গ্যারেজে থাকা আটজন দগ্ধ হন।


আরও খবর