Logo
শিরোনাম

রিমান্ডে নারী আসামিকে যৌন নির্যাতন : ওসি-পরিদর্শক প্রত্যাহার

প্রকাশিত:সোমবার ০৫ জুলাই ২০২১ | হালনাগাদ:রবিবার ১২ নভেম্বর ২০২৩ | ৪৪১৫জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

রিমান্ডে নিয়ে নারী আসামিকে যৌন নির্যাতনের অভিযোগে ব‌রিশা‌লের উজিারপুর থানার প‌রিদর্শক (তদন্ত) মাইনুল ইসলামকে এবং এ ঘটনায় দায়িত্বে অবহেলার কারণে ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল আহসানকে প্রেত্যাহার ক‌রা হ‌য়ে‌ছে। পাশাপা‌শি তাঁদের বিরু‌দ্ধে মামলা দা‌য়ে‌রের নি‌র্দেশও দেওয়া হ‌য়ে‌ছে। ব‌রিশাল রেঞ্জের ডিআইজি এস এম আক্তারুজ্জামান আজ সোমবার দুপু‌রে এ তথ্য নি‌শ্চিত ক‌রে‌ছেন।

ডিআইজি জানান, উজিরপুর থানার প‌রিদর্শকের (তদন্ত) বিরুদ্ধে‌ নারী আসামিকে রিমান্ডে নি‌য়ে যৌন নির্যাত‌নের অভিযোগ উঠেছে। এ ছাড়া এই ঘটনায় দা‌য়ি‌ত্বে অব‌হেলা ক‌রে‌ছেন থানার ওসি। তাঁদের বিরু‌দ্ধে বিভাগীয় মামলা করা হ‌বে।

গত ৩০ জুন বরিশালের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট উজিরপুর আমলী আদালত ওই নারীর দুদিনের রিমান্ড মঞ্জুর করেন। রিমান্ড শেষে গত ২ জুলাই শুক্রবার তাঁকে আদালতে হাজির করে পুলিশ।

এ সময় ওই নারীকে খুঁড়িয়ে হাঁটতে দেখে এর কারণ জানতে চান আদালত। ওই নারী পুলিশের বিরুদ্ধে তাঁকে শারীরিক নির্যাতনের অভিযোগ করেন। আদালত একজন নারী কনস্টেবল দিয়ে পরীক্ষা করে শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন পান। এরপর আদালত আইন অনুযায়ী তাঁর বিবৃতি লিপিবদ্ধ করেন। পাশাপাশি আদালত তাঁর যথাযথ চিকিৎসা এবং নির্যাতনের বিষয়ে ২৪ ঘণ্টার মধ্যে প্রতিবেদন দেওয়ার নির্দেশ দেন শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালককে। এরই মধ্যে হাসপাতাল প‌রিচালক তদন্ত প্রতি‌বেদন জমা দি‌য়ে‌ছেন, যা‌তে আঘা‌তের চিহ্নের বিষয়টি উল্লেখ র‌য়ে‌ছে‌।


আরও খবর