Logo
শিরোনাম

রমজানে ভারতীয় ভিসা সেন্টার রাত ৮টা পর্যন্ত খোলা

প্রকাশিত:বৃহস্পতিবার ১৪ এপ্রিল ২০২২ | হালনাগাদ:বুধবার ১৫ নভেম্বর ২০২৩ | ১৪৬৫জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

পুরো রমজান মাস জুড়ে ভারতীয় হাইকমিশনের সব ভিসা সেন্টারের কার্যক্রম সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত খোলা থাকবে। ভারতীয় ভিসা আবেদন কেন্দ্রের (আইভিএসি) ওয়েবসাইটে এ তথ্য জানানো হয়েছে।

আইভিএসির ওয়েবসাইটে বলা হয়েছে, বুধবার থেকে পুরো রমজান মাসজুড়ে সমস্ত আইভিএসি সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত চলবে। সকাল থেকে বিকেল ৪টা পর্যন্ত পাসপোর্ট জমা নেওয়া হবে। আর বিকেল ৪টা থেকে রাত ৮ পর্যন্ত পাসপোর্ট ডেলিভারির কার্যক্রম চলবে।

২০২০ সালের মে মাস থেকে অভ্যন্তরীণ ফ্লাইটগুলো চালুর অনুমতি দেওয়া হলেও আন্তর্জাতিক ফ্লাইট চলাচলে বিধিনিষেধ অব্যাহত ছিল। এয়ার বাবল ব্যবস্থার মাধ্যমে ওই বছরের অক্টোবর মাস থেকে বেশ কয়েকটি দেশের নাগরিকদের ভারতে প্রবেশের অনুমতি দেওয়া হচ্ছিল। ২৭ মার্চ থেকে আন্তর্জাতিক ফ্লাইটও স্বাভাবিক হয়েছে ভারতে।

আবার বিভিন্ন স্থলবন্দর খুলে দেওয়াতেও ভারত গমনেচ্ছুদের ভিসা প্রাপ্তির জন্য বাড়তি চাপ তৈরি হয়েছে।


আরও খবর