Logo
শিরোনাম

রংপুরে যাত্রীবাহী বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষ, নিহত ২

প্রকাশিত:শুক্রবার ১৮ মার্চ ২০২২ | হালনাগাদ:মঙ্গলবার ১৪ নভেম্বর ২০২৩ | ১৮২০জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

রংপুরে যাত্রীবাহী বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত হয়েছে দুইজন এবং আহত হয়েছে ১০ জন। আজ শুক্রবার ভোর সাড়ে ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে বলে জানায় পুলিশ।

ঢাকা থেকে যাত্রীবাহী বাস মায়ের দোয়া পরিবহন রংপুরের দিকে যাচ্ছিলো। ভোর সাড়ে ৫টার দিকে মিঠাপুকুর শঠিবাড়ি পেট্রোল পাম্পের কাছে আসলে বিপরীত দিক থেকে আসা আলু বোঝাই একটি ট্রাকের সাথে বাসটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে দুজনের মৃত্যু হয়। এ ঘটনায় আহত ১০ জনের মধ্যে আশংঙ্কজনক অবস্থায় ৫ জনকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। 

দুর্ঘটনায় নিহতদের লাশ উদ্ধার করে থানায় নিয়ে গেছে বড়দরগাহ্ হাইওয়ে থানা পুলিশ।


আরও খবর