Logo
শিরোনাম

রোহিঙ্গাদের নিয়ে বিশ্ব ব্যাংকের প্রস্তাব নাকচ করলো বাংলাদেশ

প্রকাশিত:সোমবার ০২ আগস্ট ২০২১ | হালনাগাদ:শনিবার ২৫ নভেম্বর ২০২৩ | ১৭৫৫জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image
শুধু বাংলাদেশের জন্য নয়, ১৬টা দেশের জন্য বিশ্ব ব্যাংক একটা রিপোর্ট তৈরি করেছে। যে সমস্ত দেশে রিফিউজি আছে সেখানে তাদের হোস্ট কান্ট্রিতে ইন্টিগ্রেট করার বিষয়ে

বাংলাদেশে আশ্রিত রোহিঙ্গাদের সমাজে অন্তর্ভুক্ত বা রেখে দেওয়ার জন্য বিশ্বব্যাংকের প্রস্তাবে রাজি নয় ঢাকা বলে জানিয়েছে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন। আমাদের অগ্রাধিকার ইস্যু হলো রোহিঙ্গাদের প্রত্যাবাসন বলেও উল্লেখ করেন তিনি।

সোমবার (২ আগস্ট) রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

পররাষ্ট্রমন্ত্রী আব্দুল মোমেন বলেন, শুধু বাংলাদেশের জন্য নয়, ১৬টা দেশের জন্য বিশ্ব ব্যাংক একটা রিপোর্ট তৈরি করেছে। যে সমস্ত দেশে রিফিউজি আছে সেখানে তাদের হোস্ট কান্ট্রিতে ইন্টিগ্রেট করার বিষয়ে। যেহেতু রোহিঙ্গারা রিফিউজি না, আমরা এটা পুরোপুরি প্রত্যাখ্যান করেছি।

তিনি আরও বলেন, এই রিপোর্টের সঙ্গে আমাদের চিন্তাভাবনার মিল নেই। আমরা তাদের ক্ষণিকের জন্য আশ্রয় দিয়েছি। আমরা মনে করি, রোহিঙ্গাদের সুন্দর ভবিষ্যতের জন্য একমাত্র পথ হচ্ছে নিজের দেশে ফিরে যাওয়া।


আরও খবর