Logo
শিরোনাম

ঋণখেলাপিদের আইনি অধিকার থাকতে পারে না: হাইকোর্ট

প্রকাশিত:বৃহস্পতিবার ০৪ নভেম্বর ২০২১ | হালনাগাদ:রবিবার ১৯ নভেম্বর ২০২৩ | ২৬৪০জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image
মনোনয়নপত্র বাতিল হওয়ার কারণে মহিউদ্দিন সিদ্দিকী নির্বাচনে অংশ নিতে পারছেন না। এতে তার সাংবিধানিক অধিকার খর্ব হচ্ছে

ঋণখেলাপিদের কোনো আইনি অধিকার থাকতে পারে না বলে মন্তব্য করেছেন হাইকোর্ট

বৃহস্পতিবার (৪ নভেম্বর) হাইকোর্টের বিচারপতি এম. ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের ভার্চুয়াল বেঞ্চে শুনানিতে এমন মন্তব্য করেন হাইকোর্ট।

ঋণখেলাপি হওয়ায় চট্টগ্রামের সীতাকুণ্ডের ইউপি সদস্য মহিউদ্দিন সিদ্দিকীর মনোনয়পত্র বাতিল হয়। এদিন তার মনোনয়নপত্রের বৈধতা পেতে করা আবেদনের অনুষ্ঠিত শুনানি হয়।

শুনানিতে মহিউদ্দিনের আইনজীবী রেজাউল হোসাইন মোরশেদ আদালতে বলেন, মনোনয়নপত্র বাতিল হওয়ার কারণে মহিউদ্দিন সিদ্দিকী নির্বাচনে অংশ নিতে পারছেন না। এতে তার সাংবিধানিক অধিকার খর্ব হচ্ছে।

এসময় আদালত বলেন, ঋণখেলাপির কোনো আইনি অধিকার থাকতে পারে না। নির্বাচনে অংশগ্রহণের এতই যখন ইচ্ছা, তাহলে নির্ধারিত সময়ের আইনে ঋণ পরিশোধ করা উচিত ছিল।

শুনানি শেষে রিট আবেদনটি কার্যতালিকা (কজলিস্ট) থেকে বাদ দেন আদালত। আদালতে আজ রাষ্ট্রপক্ষে শুনানি করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল বিপুল বাগমার।


আরও খবর