
ক্লিক কেমিস্ট্রি এবং বায়োঅর্থোগোনাল কেমিস্ট্রির উন্নয়নে ভূমিকার জন্য চলতি বছর রসায়নে যৌথভাবে নোবেল পুরস্কার পেয়েছেন তিন বিজ্ঞানী। বুধবার সুইডেনের স্টকহোমে রয়্যাল সুইডিস অ্যাকাডেমি রসায়নে নোবেল বিজয়ীদের নাম ঘোষণা করেছে।
এই বছরের রসায়নে এই তিন নোবেলবিজয়ী হলেন, স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ক্যারোলিন আর. বার্তোজি, ডেনমার্কের কোপেনহেগেন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মর্টেন মেলডাল এবং মার্কিন স্ক্রিপস রিসার্চের গবেষক কে. ব্যারি শার্পলেস। কে. ব্যারি শার্পলেস এর এটি দ্বিতীয় নোবেল। এর আগে ২০০১ সালে তিনি রসায়নে নোবেল পেয়েছেন।
নোবেল কমিটি জানিয়েছে, ক্লিক কেমিস্ট্রি এবং বায়োর্থোগোনাল কেমিস্ট্রির উন্নয়নের গবেষণায় তাৎপর্যপূর্ণ অবদানের জন্য ২০২২ সালে পদার্থবিজ্ঞানে তাদের এই পুরস্কার দেয়া হয়েছে। বরাবরের মতো এবারও পুরস্কারের ১ কোটি সুইডিশ ক্রোনার পাবেন চিকিৎসাবিজ্ঞানের এই নোবেল বিজয়ীরা।
নোবেল ফাউন্ডেশন জানিয়েছে, ২০২২ সালের বিজয়ীদের ১০ ডিসেম্বর নোবেল পুরস্কারের মূল্য ১ কোটি সুইডিশ ক্রোনারের (প্রায় ৯ লাখ ডলার) পাশাপাশি বিজয়ীদের হাতে একটি সনদ ও স্বর্ণপদক তুলে দেয়া হবে।
উল্লেখ্য, করোনা মহামারির কারণে ২০২০ ও ২০২১ সালে সুইডেনের রাজধানী স্টকহোমে ছোট আকারের অনুষ্ঠান আয়োজনের মাধ্যমে নোবেলজয়ীদের নাম ঘোষণা করা হয়। সেই অনুষ্ঠানে আয়োজক কমিটির বাইরে অন্য কোনো অতিথি উপস্থিত ছিলেন না। তাই গত দুই বছরের বিজয়ীদেরও ডিসেম্বরের নোবেল সপ্তাহে আমন্ত্রণ জানাবে।

