Logo
শিরোনাম

রুশ গুপ্তচরদের পাঁচ দিনের মধ্যে পোল্যান্ড ছাড়ার নির্দেশ

প্রকাশিত:বৃহস্পতিবার ২৪ মার্চ ২০২২ | হালনাগাদ:মঙ্গলবার ২২ আগস্ট ২০২৩ | ৯৮৫জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

গুপ্তচরবৃত্তির অভিযোগে ৪৫ রুশ কূটনীতিককে বহিষ্কার করেছে পোল্যান্ড সরকার। একই সঙ্গে তাদেরকে পাঁচ দিনের মধ্যে পোল্যান্ড ত্যাগ করার নির্দেশ দেওয়া হয়েছে। বুধবার (২৩ মার্চ) আলজাজিরার লাইভ আপডেটে এ তথ্য জানানো হয়।

পোল্যান্ডের স্বরাষ্ট্রমন্ত্রী মারিউস কামিনস্কি বলেছেন, গুপ্তচরবৃত্তির অভিযোগে ৪৫ রুশ কূটনীতিককে বহিষ্কার করা হয়েছে। এর মাধ্যমে আমরা আমাদের দেশে রাশিয়ান বিশেষ পরিষেবা নেটওয়ার্ক ভেঙে দিচ্ছি।

এদিকে পোল্যান্ডে রাশিয়ার রাষ্ট্রদূত সের্গেই আন্দ্রেয়েভ বহিষ্কারের বিষয়টি নিশ্চিত করে বলেছেন, সংশ্লিষ্ট ব্যক্তিদের পোল্যান্ড ছেড়ে যাওয়ার জন্য ৫ দিন সময় দেওয়া হয়েছে। তবে তিনি এ ধরণের অভিযোগকে ভিত্তিহীন বলে মন্তব্য করেছেন।

এ দিকে চলমান এই যুদ্ধে ইতোমধ্যে ইউক্রেন ছেড়েছেন প্রায় ৩৩ লাখ মানুষ। যুদ্ধে ইউক্রেনের ১৩শ সেনা নিহত এবং রাশিয়ার ১৫ হাজার ৬০০ সৈন্য নিহত হয়েছে বলে দাবি করেছে ইউক্রেন। তবে রাশিয়া বলছে, যুদ্ধে তাদের প্রায় ৫০০ সৈন্য নিহত এবং ইউক্রেনের আড়াই হাজারের বেশি সেনা নিহত হয়েছেন।

নিউজ ট্যাগ: রুশ গুপ্তচর

আরও খবর