
চট্টগ্রামের সাবেক এমপি ও জামায়াত ইসলামীর
শীর্ষস্থানীয় নেতা শাহজাহান চৌধুরীকে গ্রেফতার করেছে পুলিশ।
শনিবার ভোররাতে সাতকানিয়া পৌরসভার ছমদর
পাড়ার নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।
তিনি চট্টগ্রাম মহানগর জামায়াতের আমির
ও কেন্দ্রীয় জামায়াতের মজলিশে সূরার সদস্য।
সাতকানিয়া থানার ওসি মো. আনোয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। তবে তাকে কোন মামলায় গ্রেফতার করা হয়েছে তাৎক্ষণিকভাবে তিনি জানাতে পারেননি।

