Logo
শিরোনাম

সাফজয়ীদের পুরস্কার ও ঘর দেবেন প্রধানমন্ত্রী

প্রকাশিত:বৃহস্পতিবার ২২ সেপ্টেম্বর ২০২২ | হালনাগাদ:শনিবার ২৫ নভেম্বর ২০২৩ | ১৫৬৫জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

জাতিসংঘের অধিবেশন থেকে দেশে ফেরার পর সাফজয়ী বাংলাদেশ নারী ফুটবল দলের সব খেলোয়াড়কে পুরস্কার দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ বৃহস্পতিবার প্রধানমন্ত্রীর কার্যালয় সূত্রে এ তথ্য জানা গেছে।

কার্যালয় সূত্র জানায়, যেসব খেলোয়াড়ের ঘরের প্রয়োজন, তাদের ঘর দেবেন প্রধানমন্ত্রী। এ ছাড়া অন্যান্য খেলোয়াড়দের অবস্থা জানার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন সরকারপ্রধান। এর আগে গতকাল বুধবার বাংলাদেশ দলের গোলরক্ষক রুপনা চাকমার জন্য বাড়ি তৈরির নির্দেশ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

উল্লেখ্য, গত সোমবার নেপালের কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে স্বাগতিক নেপালকে ৩-১ গোলে উড়িয়ে প্রথমবার সাফে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে বাংলাদেশ নারী দল।


আরও খবর