Logo
শিরোনাম

সাগর-রুনি হত্যা মামলার প্রতিবেদন পেছাল ৮৫ বার

প্রকাশিত:সোমবার ২৪ জানুয়ারি ২০২২ | হালনাগাদ:রবিবার ১৯ নভেম্বর ২০২৩ | ১৪৫০জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

সাংবাদিক দম্পতি সাগর সারোয়ার ও মেহেরুন নাহার রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের সময় পিছিয়ে আগামী ২৩ ফেব্রুয়ারি দিন ধার্য করেছেন আদালত। এনিয়ে ৮৫ বার মামলাটির তদন্ত প্রতিবেদন দাখিল পেছাল।

আজ সোমবার ঢাকা মহানগর হাকিম তরিকুল ইসলামের আদালত এ দিন ধার্য করেন। এদিন এ মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য দিন ধার্য ছিল।

তদন্ত সংস্থা র‌্যাব প্রতিবেদন দাখিল না করায় আদালত প্রতিবেদন দাখিলের জন্য নতুন এদিন ধার্য করেন।

২০১২ সালের ১১ ফেব্রুয়ারি মাছরাঙা টেলিভিশনের বার্তা সম্পাদক সাগর সারোয়ার ও এটিএন বাংলার জ্যেষ্ঠ প্রতিবেদক মেহেরুন রুনিকে হত্যা করা হয়। এরপর নিহত রুনির ভাই নওশের আলম রোমান শেরেবাংলা নগর থানায় একটি হত্যা মামলা করেন।

প্রথমে মামলার তদন্ত কর্মকর্তা ছিলেন ওই থানার এক উপ-পরিদর্শক (এসআই)। চারদিন পর চাঞ্চল্যকর এ হত্যা মামলার তদন্তভার ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) কাছে হস্তান্তর করা হয়। দুই মাসেরও বেশি সময় তদন্ত করে রহস্য উদঘাটনে ব্যর্থ হয় ডিবি। পরে হাইকোর্টের নির্দেশে একই বছরের ১৮ এপ্রিল হত্যা মামলাটির তদন্তভার র‌্যাবের কাছে হস্তান্তর করা হয়।


আরও খবর