Logo
শিরোনাম

সাগরে নিম্নচাপ, বন্দরে ১ নম্বর সতর্ক সংকেত

প্রকাশিত:রবিবার ২০ মার্চ ২০২২ | হালনাগাদ:বুধবার ১৫ নভেম্বর ২০২৩ | ১৬২৫জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন দক্ষিণ আন্দামান সাগর এলাকায় অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি আরও শক্তিশালী হয়ে নিম্নচাপে পরিণত হয়েছে। তাই সব সমুদ্রবন্দরগুলোকে এক নম্বর সংকেত দেখাতে বলা হয়েছে। রোববার সকালে আবহাওয়ার বিশেষ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এ কারণে চট্টগ্রাম, কক্সবাজার, মংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ১ নম্বর দূরবর্তী সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। এছাড়া উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারকে উপকূলের কাছাকাছি এসে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। সেই সঙ্গে তাদের গভীর সাগরে বিচরণ না করতে বলা হয়েছে বিশেষ বিজ্ঞপ্তিতে।

এদিকে অন্য এক পূর্বাভাসে বলা হয়েছে, সারাদেশে শুষ্ক আবহাওয়া অব্যাহত থাকতে পারে। এছাড়া রাঙামাটি, চাঁদপুর, ফেনী, সিলেট, দিনাজপুর, পঞ্চগড়, নীলফামারী ও পটুয়াখালী জেলাসহ রাজশাহী, ঢাকা ও খুলনা বিভাগের ওপর দিয়ে মৃদু তাপ প্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে। সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে। ঢাকায় পশ্চিম/দক্ষিণ-পশ্চিম দিক থেকে ঘণ্টায় বাতাসের গতিবেগ থাকবে ৬-১২ কি.মি.। মঙ্গলবার নাগাদ নিম্নচাপটি আরও ঘণীভূত হতে পারে।


আরও খবর