Logo
শিরোনাম

শাহ আমানত বিমানবন্দরে ৪ কেজি স্বর্ণ উদ্ধার

প্রকাশিত:মঙ্গলবার ২৩ নভেম্বর ২০২১ | হালনাগাদ:রবিবার ১৯ নভেম্বর ২০২৩ | ২১৮০জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে এক যাত্রীর কাছ থেকে ৪ কেজি ১০০ গ্রাম স্বর্ণ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (২৩ নভেম্বর) সকালে এই স্বর্ণ উদ্ধার করা হয়। এসব স্বর্ণের দাম প্রায় ২ কোটি ৪০ লাখ টাকা।

দুবাই থেকে বিজি-১৪৮ ফ্লাইটে আসা চট্টগ্রামের লোহাগাড়ার মো. সোহেল (২৮) নামের ওই যাত্রীর কাছ থেকে এসব স্বর্ণ উদ্ধার করা হয়।

জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা তথ্যের ভিত্তিতে যাত্রীসহ স্বর্ণ আটক করা হয়েছে বলে জানা গেছে।

বিমানবন্দর কাস্টমসের একজন কর্মকর্তা সাংবাদিকদের জানিয়েছেন, উদ্ধার করা স্বর্ণের মধ্যে ২৪ ক্যারেটের ২৬টি স্বর্ণের বার, ছয়টি গলানো গোল্ড পাত, তিনটি গোল্ড পিন্ডো, পাঁচটি হাতের বালা, একটি নেকলেসসহ কিছু গহনা রয়েছে।


আরও খবর