Logo
শিরোনাম

শাহবাগে কাপড়ে মোড়ানো দুই নবজাতকের মরদেহ

প্রকাশিত:রবিবার ১৩ ফেব্রুয়ারি ২০২২ | হালনাগাদ:বুধবার ১৫ নভেম্বর ২০২৩ | ১৬৬৫জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানসংলগ্ন সড়কের পাশে কাপড়ে মোড়ানো অবস্থায় দুটি নবজাতকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

আজ রোববার ভোরে লোকজনের কাছ থেকে ফোন পেয়ে শাহবাগ থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুই নবজাতকের মরদেহ উদ্ধার করে।

শাহবাগ থানার উপপরিদর্শক (এসআই) শাহাবউদ্দিন বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের ফটকের বিপরীত পাশের ছবির হাট থেকে টিএসসির দিকে যাওয়ার রাস্তার পাশে পরিত্যক্ত অবস্থায় একটি বাক্সে কাপড়ে মোড়ানো দুটি নবজাতকের মরদেহ পাওয়া যায়। কে বা কারা নবজাতক দুটির মরদেহ এভাবে ফেলে গেছে, তা জানাতে পারেনি পুলিশ।

এসআই শাহাবউদ্দিন বলেন, গত রাতে কেউ নবজাতক দুটির মরদেহ ফেলে যেতে পারে বলে ধারণা করা হচ্ছে। নবজাতকদের বয়স সর্বোচ্চ এক থেকে দুই দিন হতে পারে।

ময়নাতদন্তের জন্য নবজাতক দুটির মরদেহ দুটি ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হবে বলে জানায় শাহবাগ থানা-পুলিশ।


আরও খবর