Logo
শিরোনাম

শাহজাহানপুরে দুর্বৃত্তের গুলিতে নারীসহ নিহত ২

প্রকাশিত:শুক্রবার ২৫ মার্চ ২০২২ | হালনাগাদ:শনিবার ২৫ নভেম্বর ২০২৩ | ১৮০৫জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

রাজধানীর শাহজাহানপুরে দুর্বৃত্তের গুলিতে নারীসহ দুজন নিহত এবং একজন গুলিবিদ্ধ হয়েছেন। বৃহস্পতিবার (২৪ মার্চ) রাতে এ ঘটনা ঘটে। জানা গেছে, গুলিবিদ্ধ অবস্থায় তিন জনকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দু:জনকে মৃত বলে ঘোষণা করেন।

নিহত দুজনের মধ্যে একজনের নাম জাহিদ হোসেন টিপু ও আরেকজন নারী শিক্ষার্থী সামিয়া প্রীতি বলে জানা গেছে।  আহত ব্যক্তির নাম মনির হোসেন মুন্না।

গুলিবিদ্ধ মুন্না হাসপাতালে সাংবাদিকদের জানান, তার মালিক জাহিদুল ইসলাম টিপুকে নিয়ে এজিবি কলোনি থেকে গাড়িযোগে শাজাহানপুর বাগিচা বর্তমান বাসায় যাচ্ছিলেন। পথে যানজটে শাজাহানপুর আমতলা মসজিদ এলাকায় পৌঁছালে হঠাৎ মুখোশ পরা এক ব্যক্তি তাদের লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি করে। এতে তারা গুলিবিদ্ধ হন। পরে হাসপাতালে টিপুর মৃত্যু হয়।

গাড়িচালক মুন্না গুলিবিদ্ধ অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন।

এদিকে নিহত প্রীতির বান্ধবী সুমাইয়া জানান, ঘটনার সময় তারা শাজাহানপুর আমতলা এলাকায় রিকশায় ছিলেন। হঠাৎ কোথা থেকে গুলি এসে প্রীতির শরীরে বিদ্ধ হয়। এ অবস্থায় প্রীতিকে হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। প্রীতি বেগম বদরুন্নেসা সরকারি কলেজের অনার্সের ছাত্রী ছিলেন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে।

 


আরও খবর